যদি আপনি আজ এখানে থাকেন-এবং আপনি থাকায় আমি খুবই খুশি - আপনারা নতুন নিরবচ্ছিন্ন উন্নয়ন সম্বন্ধে সবাই নিশ্চয় শুনেছেন কিভাবে আমাদের রক্ষা করবে। যাইহোক, যখন আমরা টিইডিতে ছিলাম না, তখন প্রায়ই বলা হতো যে একটি বাস্তব নিরবচ্ছিন্নতা নীতির কার্যক্রম শুধুমাত্র সম্ভব নয়, নিউইয়র্ক শহরের মতো একটি বড় , নাগরিক অঞ্চলে। এবং এর কারণ হল বেশীরভাগ জনগণেরই মতামত দেওয়ার ক্ষমতা আছে, সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই, তারা সত্যিই মনে করেন না যে তারা বিপদের মধ্যে আছেন।
যে কারণে আজ আমি এখানে এসেছি, তার একটি কারণ হল একটি কুকুর: ১৯৯৮ সালে আমি একটি পরিত্যক্ত কুকুরের বাচ্চাকে ফিরে আসতে দেখেছিলাম। আমি যেরকম প্রত্যাশা করেছিলাম সে তার থেকে বেশ বড় কুকুর হয়েছিল। যখন সে আমার জীবনে এসেছিল, তখন আমরা নদীর পূর্বভাগের সন্নিহিত অঞ্চলে পরিকল্পিত বিশাল আবর্জনা সুযোগসুবিধার সম্পর্কিত বিষয়ের বিরুদ্ধে লড়াই করছিলাম, এই ঘটনাটি সত্ত্বেও যে নিউইয়র্ক শহরের ছোট অংশ ইতিমধ্যেই সমস্ত শহরের ৪০ শতাংশের বাণিজ্যিক আবর্জনার মোকাবিলা করছে। একটি পয়ঃনিষ্কাশন প্রক্রিয়াকরণ প্লান্ট, একটি পয়ঃনিষ্কাশন আবর্জনার প্লান্ট, চারটি বিদ্যুত উত্পাদনকারী প্লান্ট, পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা বড় খাবার বন্টন কেন্দ্র, এরকম অন্যান্য কারখানা যেগুলিতে প্রতি সপ্তাহে ৬০০০০ হাজারের বেশী ডিজেল ট্রাক আসাযাওয়া করে। শহরের মধ্যে এই জায়গাটিতে উদ্যান ও মানুষের অনুপাত সবচেয়ে কম।
সেইজন্য উদ্যান বিভাগ নদীর সন্নিকটের পরিকল্পনার উন্নতি করার সহায়তার জন্য ১০০০০ ডলার বীজের অনুদানের জন্য আমাকে যোগাযোগ করেছিল। আমি ভেবেছিলাম তারা হয়তো বাস্তবিকভাবেই কিছু ভাল ভেবেছেন, কিন্তু সেটা বেশ সরল ব্যাপার ছিল। আমি আজীবন ঐ জায়গায় ছিলাম, এবং আপনি ঐ নদীতে পৌঁছাতে পারেন নি তার কারণ সুযোগসুবিধাগুলি যেগুলি সম্পর্কে আমি আগেই বলেছি। তারপর, একদিন সকালে যখন আমার কুকুরের সঙ্গে জগিং করছিলাম, সে আমাকে টেনে ধরেছিল আবর্জনা স্তূপের দিকে, যেটি, আমার মনে হয় অন্যতম একটি বেআইনি আবর্জনার স্তূপ ছিল। সেখানে আবর্জনা ও অন্যান্য জঞ্জালের স্তূপ ছিল , যেগুলি সম্বন্ধে আমি এখানে উল্লেখ করব না কিন্তু সে আমাকে টানছিল -এবং অবাক কান্ড, এগুলির শেষে নদী ছিল। আমি জানতাম যে এই ভুলে যাওয়া ছোট রাস্তা - শেষ হয়ে যায়, কুকুরের মত পরিত্যক্ত যেটি আমাকে সেখানে নিয়ে যায়,সেটি ছিল অমূল্য এবং আমি জানতাম এর ফলে নতুন দক্ষিণ ব্রঙ্কসে গর্বের সঙ্গে সমাজের নব জীবনসঞ্চার শুরু হবে।
এবং আমার নতুন কুকুরের মতো, আমি যা কল্পনা করেছিলাম তার থেকেও এটা একটি বড় ধারণা ছিল। আমরা এই ব্যাপারে অনেক সমর্থন পেয়েছিলাম। এবং হান্ট পয়েন্ট রিভারসাইড পার্কটি প্রথম নদী সন্নিহিত পার্ক যেটা সাউথ ব্রঙ্স-এ ৬০ বছরের বেশী আগে ছিল। আমাদের প্রভাব খাটানোর ফলে ১০,০০০ মার্কিন ডলারের ৩০০ গুণ বেশী বীজের অনুদান একটি তিন মিলিয়ন ডলারে পার্কে দেওয়া হয়েছিল।
এবং,আসন্ন পাতা ঝরার সময়ে, আমি সত্যি - আমার প্রেমীর সঙ্গে বিয়ের শপথ বিনিময় করতে যাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। তিনি সেই লোক যিনি সবসময় আমাকে এখানে পাঠিয়ে দেন। হাস্যরোল, হাততালি
কিন্তু আমাদের মধ্যে যারা পরিবেশগত বিচার সংক্রান্ত কমিউনিটিতে বাস করি তারা কয়লাখনিতে ক্যানারী পাখির মত। আমরা এখনই সমস্যা অনুভব করি, এবং এই সমস্যা কিছুক্ষণ থাকে। পরিবেশগত বিচার, আপনাদের মধ্যে তাদের জন্য, যারা এই শব্দটির সঙ্গে হয়তো পরিচিত নন, এর অর্থ এইরকম হয়: কোন কমিউনিটিকেই অন্য কোনকিছুর থেকে বেশী পরিবেশগত বোঝা এবং কম পরিবেশগত সুবিধাতে ভারাক্রান্ত করা উচিত নয়।
দুভার্গ্যজনকভাবে, জাতি এবং শ্রেণী হল দুটি চুড়ান্ত বিশ্বাসযোগ্য সূচক যেমন পার্ক এবং গাছে কেউ ভাল জিনিস পেতে পারে এবং কেই বিদ্যুত শিল্প এবং বর্জ্য নিষ্কাশনের মত বাজে জিনিষও পেতে পারে। আমেরিকার কালো মানুষ হিসাবে, আমি এমন একটা জায়গায় থাকি, যেখানে বায়ু দূষণের ফলে আমার স্বাস্থ্যের প্রতি ঝুঁকি একজন সাদা মানুষের তুলনায় দ্বিগুণ। আমি একটি বিদ্যুত শিল্প বা একটি রাসায়নিক শিল্প সুবিধা থেকে হাঁটা দূরত্বে পাঁচগুণ কাছে থাকি। এই জায়গা ব্যবহারের সিদ্ধান্তের ফলে যে চরম অবস্থার সৃষ্টি হয়েছে তার ফলস্বরূপ স্থূলতা, ডায়াবেটিস এবং অ্যাজমার মত রোগ দেখা দিয়েছে কোন ব্যক্তি কেন তাদের বাড়ী ছেড়ে এই বিষাক্ত জায়গায় হাঁটতে আসবে? আমাদের ২৭ শতাংশ স্থূলতার হার খুবই উচ্চ মাত্রার, এমনকি এই দেশের জন্যেও, এবং এর সঙ্গে আসছে ডায়াবেটিস। সাউথ ব্রঙ্কস-এর প্রতি চারটি বাচ্চার মধ্যে একটির অ্যাজমা আছে। আমাদের এখানে অ্যাজমার ফলে হাসপাতালে ভর্তি হওয়ার হার, জাতীয় গড়ের তুলনায় সাতগুণ বেশী। এই প্রভাবগুলি প্রত্যেকের জীবনেই পড়ছে। এবং আমরা সকলে খুব কষ্ট করে কঠিন বর্জ্য পদার্থের মূল্য দিই, দুষণের সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা এবং আরও জঘন্যভাবে, আমাদের কালো যুবক একং ল্যাটিনোদের কারারুদ্ধ করার খরচ, যাদের মধ্যে অকথিত পরিমাণ অব্যবহৃত সম্ভাবনা রয়েছে। আমাদের বাসিন্দাদের ৫০ শতাংশ দারিদ্র্য সীমার নীচে বাস করে। আমাদের মধ্যে ২৫ শতাংশ বেকার। নিম্ন-রোজগারের নাগরিকরা প্রায়ই প্রাথমিক চিকিত্সার জন্য আপতকালীন কেন্দ্রে যায়। এর ফলে করদাতাদের বেশ মূল্য দিতে হয় এবং কোন সুবিধা হয় না। গরিব লোকেরা শুধু গরিবই নয়, তারা এখনও অস্বাস্থ্যকর।
সৌভাগ্যবশতঃ , আমার মত অনেক লোক আছে, যারা এর সমাধান করার চেষ্টা করছে যে তারা সাময়িকভাবে কম-রোজগেরে কালো কমিউনিটির জীবন নিয়ে সমঝোতা করবে না, এবং দীর্ঘকাল পরে আমাদের ধ্বংস করবে না। আমরা কেউই সেটা চাইনা, এবং আমাদের সকলের সাধারণভাবে সেটা আছে। কাজেই এ ছাড়া আমাদের সকলের আর কি আছে?
হ্যাঁ, সবার আগে, আমরা সকলেই অসাধারণ সুন্দর- হাসিরোল- হাইস্কুল, কলেজ, পাশ করেছি, স্নাতকোত্তর ডিগ্রী পেয়েছি বিভিন্ন জায়গা ভ্রমণ করেছি, আমাদের কিশোর বয়সে কারো বাচ্চা হয় নি, অর্থনৈতিকভাবে সক্ষম, কখনও কারারূদ্ধ হই নি, ঠিক আছে। ভাল। হাস্যরোল
কিন্তু, কালো মহিলা হওয়া ছাড়াও, আমি অন্যান্য ব্যাপারে আপনাদের বেশীর ভাগের থেকেই আলাদা। আমি আমার প্রতিবেশী এলাকায় প্রায় অর্ধেক বাড়ি পুড়ে যেতে দেখেছি। আমার বড় ভাই লেন্নী ভিয়েতনামের যুদ্ধে লড়াই করেছিল, আমাদের বাড়ী থেকে কিছু ব্লককে গুলি করে নামাতে হবে। ভগবান যিশু, আমি রাস্তার ধারে একটি ফাটল ধরা বাড়িতে বড় হয়েছি। হ্যাঁ, আমি ঘেটোর একটি গরিব, কালো বাচ্চা। এই জিনিসগুলিই আমাকে আপনাদের থেকে আলাদা করেছে। কিন্তু যে জিনিসগুলো আমাদের মধ্যে একই আছে, আমাদের কমিউনিটির বেশীরভাগ লোকের থেকে আমাকে সেটা আলাদা করেছে, এবং আমি এই দুটি পৃথিবীর মাঝখানে আছি, এবং সঙ্গে আছে অন্যদের ন্যায় বিচারের জন্য লড়াই করার জন্য আমার যথেষ্ট আন্তরিক ইচ্ছে।
কাজেই, আমাদের জন্য সবকিছু এত আলাদা হয়ে গেল কিভাবে? ৪০-এর মেসের দিকে, আমার বাবা - একজন পুলম্যান কুলি, একজন ক্রীতদাসের ছেলে- সাউথ ব্রঙ্কস-এর হান্টস পয়েন্ট সেকশনে একটি বাড়ি কিনেছিলেন, এবং এর কয়েক বছর পর আমার মাকে বিয়ে করেছিলেন। সেইসময়, কমিউনিটির বেশিরভাগ লোকই ছিল সাদা, শ্রমিক-শ্রেণীর প্রতিবেশী। আমার বাবা একা ছিলেন না। এবং যেহেতু অন্যরা তাকে পছন্দ করতেন, তাদের নিজের মত আমেরিকার স্বপ্ন নিয়ে তাকে অনুসরণ করতেন, সাউথ ব্রঙ্কস-এ এবং দেশের বিভিন্ন শহরে সাদাদের পলায়ন খুব সাধারণ ব্যাপার হয়েছিল। ব্যাঙ্কগুলি রেড-লাইনিং প্রয়োগ করেছিল, যেখানে আমাদের নিয়ে শহরের নির্দিষ্ট অংশ, যে কোন ধরণের বিনিয়োগ বন্ধ বলে বিবেচিত হয়েছিল অনেক বাড়ির মালিকই বিশ্বাস করতেন যে তাদের বাড়িগুলোতে আগুন লাগিয়ে দেওয়া এবং তারপর বীমার অর্থ সংগ্রহ করা ঐ অবস্থায় বিক্রী করার চেয়ে বেশী লাভজনক- মৃত বা আহত আগের কোন ভাড়াটেই টিকে থাকে না।
হান্টস পয়েন্ট আগে ছিল কাজের-জন্য-চল কমিউনিটি, কিন্তু এখন বাসিন্দাদের না আছে কাজ, না হেঁটে যাওয়ার জন্য বাড়ি। একটি জাতীয় হাইওয়ের নির্মাণ আমাদের সমস্যা আরও বাড়িয়ে তুলেছে নিউ ইয়র্ক স্টেটে, রবার্ট মোসেস একটি হাইওয়ে সম্প্রসারণে নেতৃত্ব দিয়েছিলেন। এর প্রাথমিক লক্ষ্য ছিল ওয়েস্টচেস্টারের বিত্তবান কমিউনিটির বাসিন্দাদের কাছে ম্যানহাটানে যাওয়া আরও সহজ করা। সাউথ ব্রঙ্কস,যেটি এর মধ্যিখানে অবস্থিত, কোন সুযোগ পায় না বাসিন্দাদের বাড়িগুলি ধ্বংস করার জন্য প্রায়ই এক মাসেরও কম নোটিশ দেওয়া হয়। ৬০০,০০০ লোক বাড়িছাড়া হয়েছিল। সাধারণ প্রত্যক্ষকরণ ছিল যে সাউথ ব্রঙ্কস-এ শুধুমাত্র দালাল, ধান্দাবাজ এবং গণিকা লক্ষ্য করা যাচ্ছিল। এবং যদি আপনাকে আপনার আগেকার দিনগুলির কথা বলা হয়, কোন ভাল জিনিসই আপনাদের কমিউনিটি থেকে আসছে না,এটাই হল সবচেয়ে বাজে এবং খারাপ, কিভাবে এটি আপনার উপর প্রতিফলিত হবে না? কাজেই এখন, আমার পরিবারের সম্পত্তি অমূল্য,এটি আমাদের ঘর ছিল এবং আমাদের সমস্তকিছু ছিল, এটি বাঁচান সৌভাগ্যবশতঃ আমার জন্য, ঐ বাড়ি এবং এর মধ্যের ভালবাসা এবং এর সঙ্গে সবসময় শিক্ষকদের, মেন্টরদের, বন্ধুদের সাহায্য যথেষ্ট পরিমাণে ছিল।
এখন, এই গল্পটা গুরুত্বপূর্ণ কেন? কারণ পরিকল্পনার দিক থেকে, অর্থনেতিক নিম্নমানের জন্য পরিবেশগত মান নিম্ন হয়, যার ফলে সামাজিক মানও নিম্ন হয়। ১৯৬০-এ যে বিনিয়োগ বন্ধ হয়েছিল তার ফলে সমস্ত পরিবেশগত অবিচার আসতে শুরু করেছিল পুরানো আঞ্চলিকতা এবং জমি-ব্যবহারের নিয়ম এখনও এইদিনে ব্যবহৃত হচ্ছে আমার প্রতিবেশী এলাকায় দুষণের সুবিধা চালিয়ে যাওয়ার জন্য। এই কারণগুলি কি বিবেচনা করা হয় যখন জমি-ব্যবহারের নিয়ম ঠিক কার হয়? এই সিদ্ধান্তগুলি কত খরচসাপেক্ষ? কে এই খরচ মেটাবে? কে লাভ করবে? স্থানীয় কমিউনিটি যা করছে, তার মধ্যে কোনকিছু কি যুক্তিযুক্ত? এটা ছিল "পরিকল্পনা" - এর মধ্যে আমাদের সবচেয়ে ভাল উদ্দেশ্য কিছু ছিল না।
এরপর আমরা অনুভব করলাম যে, এখন আমাদের নিজেদের পরিকল্পনা নিজেদের করার সময় এসেছে সেই ছোট্ট পার্কটা যেটার কথা আপনাদের আগেই বলেছি, সেটা ছিল সাউথ ব্রঙ্কস-এ সবুজ বিপ্লবের প্রথম ধাপ নির্মাণ। আমি এক-এবং-সোয়া মিলিয়ন ফেডারেল পরিবহন সংক্রান্ত অনুদানের জন্য লিখেছিলাম নদীর ধারে একটি সমতল চত্বরের পাশে বাইক যাওয়ার রাস্তাসহ পরিকল্পনার ডিজাইন করার জন্য যানবাহন সংক্রান্ত নিরাপত্তা, বর্জ্য পদার্থের সঠিক নিষ্কাশন এবং অন্যান্য সুবিধা সম্বন্ধে শারীরিক উন্নতির সহায়তা জানিয়ে যে জনগনের নীতি, সেটি যদি সঠিকভাবে করা যায়, তবে কমিউনিটির জীবনযাত্রার মানের সঙ্গে সমঝোতা করতে হয় না। তারা শারীরিকভাবে আরও সক্রিয় হওয়ার সুযোগ দেয়, এবং সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতিও হয় বাইকের দোকান, সরবতের দোকানের কথা চিন্তা করুন প্রথম-ধাপ প্রজেক্টের নির্মাণের জন্য আমরা ২০ মিলিয়ন ডলার পেয়েছি এটা হল লাফায়েট এভিনিউ - এবং এটি পুনরায় ডিজাইন করেছেন ম্যাথিউ-নীলসেন ল্যান্ডস্কেপ আর্কিটেক্টস। একবার এই পথটা তৈরী হয়ে গেলে, এটি সাউথ ব্রঙ্কসকে যুক্ত করবে রান্ডাল আইল্যান্ড পার্কের ৪০০ একরেরও বেশী জমির সঙ্গে বর্তমানে আমরা ২৫ ফুট জলাশয় দিয়ে বিচ্ছিন্ন আছি, এই যোগসূত্রটি হলে এটা পরিবর্তিত হবে।
যেমন প্রাকৃতিক পরিবেশকে আমরা সমৃদ্ধ করি, এর প্রাচুর্য আমাদের আরও বেশী ফিরিয়ে দেয়। আমরা ব্রঙ্কস ইকোলজিক্যাল স্টিওয়ার্ডশীপ ট্রেনিং নামে একটি প্রজেক্ট-এর কাজ করি, যেটা বাস্তুসংস্থান পুনরূদ্ধার-এর ক্ষেত্রে কর্মসংস্থান-এর ট্রেনিং দেয়, যাতে আমাদের কমিউনিটির মানুষদের এইসব ভাল-মাইনের চাকরীতে প্রতিযোগিতা করার মত ক্ষমতা থাকে। আস্তে আস্তে, আমরা এই অঞ্চলে গ্রীন কলার কাজের বীজ বুনছি- তারপর যাদের নিজেদের পরিবেশে অর্থনেতিক এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই খুঁটি আছে শেরিডিয়ান এক্সপ্রেসওয়ে হল রবার্ট মোসেসের সময়ের অব্যবহৃত একটি স্মারক, প্রতিবেশী অঞ্চলগুলো যেগুলো এর দ্বারা পৃথকীকৃত হয়েছে,তাদের কোন সুবিধা না করেই নির্মিত হয়েছ। এমন কি, খুব ভীড়ের সময়ও, এটি প্রায় অব্যবহৃতই থাকে। কমিউনিটিতে একটি বিকল্প পরিবহন পরিকল্পনা করেছিল যেটির ফলে হাইওয়েটি সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের এখন সমস্ত স্টেক হোল্ডারদের একত্রিত করার সুযোগ এসেছে পুনরায় খতিয়ে দেখা কিভাবে ২৮ একর জমি পার্ক-এর জন্য আরও ভালভাবে ব্যবহার করা যায়, ব্যয় বহনযোগ্য বাড়ী এবং স্থানীয় অর্থনেতিক উন্নয়ন
আমরা নিউ ইয়র্ক শহরের প্রথম সবুজ এবং ঠান্ডা ছাদও বানিয়েছিলাম আমাদের অফিসের ছাদের উপর প্রকল্পের প্রদর্শনীও করেছিলাম। ঠান্ডা ছাদগুলি হল অত্যন্ত প্রতিফলনকারী তল যেগুলি সুর্যের তাপ শোষণ করে না এবং ওগুলি ঘরবাড়ী বা বায়ূমন্ডলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। সবুজ ছাদগুলি মাটি এবং ছোট গাছের তৈরী। দুটোই পেট্রোলিয়াম জাতীয় ছাদ বানানোর সামগ্রীর বিকল্প হিসাবে ব্যবহার করা যায়। পেট্রোলিয়াম জাতীয় ছাদ-যেগুলি তাপকে শুষে নেয়, শহরে “হিট আইল্যান্ড” প্রভাবকে বাড়িয়ে তোলে এবং সূর্যের তাপে সেগুলির আয়ু কমে আসে, যেগুলি আমাদের নিঃশ্বাসের মধ্যে ঢুকে যায়। সবুজ ছাদ ৭৫ শতাংশ বৃষ্টি নিজের মধ্যে ধরে রাখতে পারে তাই এগুলি শহরে পাইপ লাগানোর দামী উপায় থেকে নিষ্কৃতি দেয় – যেগুলি স্বাভাবিকভাবে, প্রায়ই পরিবেশ অনুযায়ী খনি এলাকায় থাকে। এবং যেগুলি আমাদের ছোট্ট বন্ধুদের বাসস্থান প্রদান করে! তাই – (হাস্যরোল) – খুব ঠান্ডা! যাই হোক, এই প্রকল্পের প্রদর্শনী আমাদের সবুজ ছাদ সংস্থাপন ব্যবসার একটি স্প্রিংবোর্ড যেটি দক্ষিণ ব্রঙ্কসে কাজ এবং অর্থনৈতিক উন্নয়নে সক্রিয়তা নিয়ে আসবে। (হাস্যরোল)(হাততালি) আমি এটাও পছন্দ করি।
যাইহোক, আমি জানি ক্রিস আমাদের বলেছে এখানে কোন কিছু আন্দোলন চলবে না, কিন্তু যেহেতু আমার প্রতি সকলেরই লক্ষ্য রয়েছে: আমাদের বিনিয়োগকারী দরকার। আন্দোলনের সমাপ্তি। অনুমতি নেওয়ার থেকে ক্ষমা চাওয়া ভাল। যাইহোক – (হাস্যরোল) (হাততালি)
ঠিক আছে। ক্যাটরিনা, ক্যাটরিনার আগে, দক্ষিন ব্রঙ্কস এবং নিউ অরলিন্স-এ নবম ওয়ার্ডের মধ্যে অনেক মিল ছিল। দুটো জায়গাতেই প্রচুর গরীব লোক বসবাস করে, দুটো জায়গায়ই সাংস্কৃতিক প্রবর্তনের উপযোগী স্থানঃ হিপ-হপ এবং জ্যাজের কথা ভাবুন। দুটিতেই নদী সন্নিহিত কমিউনিটি যেখানে শিল্প এবং বাসস্থান উভয়েরই একে অপরের খুব কাছাকাছি অবস্থান করে। ক্যাটরিনার পরবর্তী কালে, আমাদের মধ্যে এখন অনেক মিল দেখা যায়। আমাদের সবথেকে বেশী অবহেলিত এবং অপমানিত হতে হয়েছিল আসাবধানতা নিয়ামক এজেন্সী, ক্ষতিকর আঞ্চলিকতা এবং শিথিল সরকারি বাধ্যবাধকতা দ্বারা। নয় নম্বর ওয়ার্ড বা দক্ষিন ব্রঙ্কস ধ্বংস কোনভাবেই আটকানো যেত না। কিন্তু নিজেদের কি করে বাঁচাতে হয় সে বিষয়ে আমরা মূল্যবান শিক্ষা পেয়েছিলাম। আমরা শহরের অশুভ প্রভাবের রাষ্ট্রীয় চিহ্নের থেকেও বেশী কিছু। বা যে সমস্যাগুলি সমাধান করতে হবে সেগুলি বর্তমান এবং ভবিষ্যত প্রেসিডেন্টের শুধুমাত্র প্রতিশ্রুতি দ্বারা সমাধান করা যাবে না। এখন আমরা কি গলফ কোস্টকে দক্ষিণ ব্রঙ্কসের মতন এক বা কয়েক দশক ধরে নষ্ট হতে দিতে পারি? অথবা আমরা কি সাবলীল পদক্ষেপ নেব এবং তৃণমূল কর্মীদের কাছ থেকে ঘরোয়া উত্স-এর মাধ্যমে কিছু শিখবো যারা আমাদের মত সমাজে মারিয়া হয়ে জন্ম নিয়েছে?
এখন শুনুন, আমি আশা রাখি না যে কোন একক ব্যক্তি, সংস্থা অথবা সরকার এই পৃথিবীকে একটি সুন্দর জায়গায় পরিণত করতে পারবে কারন এটি সঠিক এবং নৈতিক। আজকের এই প্রদর্শনীটি কেবলমাত্র সেইসকল পরিস্থিতিগুলিই উপস্থাপন করছে যেগুলি আমি পেরিয়ে এসেছি, তার একটি ছোট্ট অংশ। আপনাদের কোন আন্দাজ নেই। কিন্তু আমি আপনাদের পরে বলবো যদি আপনারা জানতে চান। কিন্তু—আমি এটির শেষ কথা, অথবা কারও ধারণা সম্বন্ধে জানি, যেটি অবশেষে জনগণকে অনুপ্রাণিত করে। আমি " ট্রিপল বটম লাইন" সম্বন্ধে যা বলতে চেয়েছি, সেই ব্যাপারেই আমি উত্সাহী যেটিতে একটি স্থায়ী উন্নয়ন হতে পারে। উন্নয়ণ যেগুলির মাধ্যমে সকলের সুনিশ্চিত ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে: উন্নয়নকারী, সরকার এবং সমাজ যেখানে এই প্রকল্পগুলি গঠিত হয়। বর্তমানে, নিউইয়র্ক শহরে এমনটি হচ্ছে না। এবং আমরা বিভিন্ন ধরনের সমন্বিত শহুরে পরিকল্পনার ঘাটতিগুলি নিয়ে কাজ করছি। দক্ষিণ ব্রঙ্কস-এ প্রস্তাবিত বিগ-বাক্স এবং স্টেডিয়ামের উন্নতির জন্য সরকারের অনুদান আসতে পারে। কিন্তু শহুরে সংস্থাগুলির মধ্যে অপর্যাপ্ত সমন্বয়সাধন আছে যে কিভাবে ক্রমবর্ধমান গাড়ি চলাচল, দূষণ এবং কঠিন বর্জ্য-এর একত্রিত প্রভাব মোকাবিলা করবে। এবং উন্মুক্ত জায়গার উপর এর প্রভাব। এবং আঞ্চলিক অর্থনীতিতে তাদের প্রস্তাব এবং চাকরী বিকাশের দিকে তাদের কাজকর্ম এতটাই ঢিলে যে সেটি হাস্যকর। কারণ, সবচেয়ে আগের ব্যাপারটি হল যে, পৃথিবীর সবথেকে ধনী খেলার দল দুটি খুব ভাল কমিউনিটি পার্ককে ধ্বংস করে, তার পরিবর্তে রুথের দ্বারা নির্মিত বাড়িটি প্রতিস্থাপন করছে। এখন আপনাদের কাছে আমি যে পরিসংখ্যান দিয়েছিলাম তার থেকেও কম থাকবে। এবং যদিও দক্ষিন ব্রঙ্কসে ২৫ শতাংশেরও কম বসবাসকারীদের কাছে গাড়ি আছে, এই প্রকল্পটির মধ্যে হাজার খানেক নতুন গাড়ি রাখার জায়গা অর্ন্তভুক্ত আছে কিন্তু সার্বজনীন পরিবহনের ব্যাপারে উদাসীন। এখন, এই বৃহত্তম তর্ক থেকে যেটা বাদ পড়ে যাচ্ছে সেটা হল একটি ব্যয়-মুনাফার বিশ্লেষণ স্থির না করা, একটি অস্বাস্থ্যকর™ পরিবেশসংক্রান্ত প্রতিদ্বন্দ্বিতা যুক্ত সমাজ বনাম গঠনগত, সহনীয় পরিবর্তনগুলির। আমার সংস্থা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এবং অন্যদের সাথে কাজ করছে এই বিষয়গুলির উপর আলোকপাত করার জন্য।
এখন একটা জিনিস সোজাসুজি ভাবে বুঝে নেওয়া উচিত। আমি সংস্কার বিরোধী নই। এটি আমাদের শহর, কোন জংলী জায়গা নয়। এবং আমি আমার ভিতরের পুঁজিপতিদের আঁকড়ে ধরে আছি। এবং আপনাদের সকলের মধ্যেই নিশ্চয় তাই আছে, এবং যদি না থাকে, তাহলে আপনাকে হতে হবে। তাই উন্নয়নকারীরা যে টাকা রোজগার করছে এই নিয়ে আমার কোন আক্ষেপ নেই। এমন অনেক উদাহরণ আছে এটা দেখানোর জন্য যে সহনীয়,™ সামাজিক-বন্ধুত্বপূর্ণ বিকাশের মাধ্যমেও টাকা কামানো যায়। টেডস-এর দুই সহকর্মী বিল ডোনাহ্ এবং এমোরী লোভিন্স-- যাইহোক আমার দুই নায়ক—করে দেখিয়েছে যে আপনি আসলে সেটি করতে পারেন। আমার সেইসব বিকাশ কার্যে অসুবিধে আছে যেগুলি স্বার্থ লাভের জন্য রাজনৈতিক অরক্ষিত সম্প্রদায়কে ব্যবহার করে। যা চলছে সেটি আমাদের সবার জন্য একটি লজ্জাজনক ব্যাপার। কারন যে ভবিষ্যত আমরা গড়ি সেই ভবিষ্যতের জন্য আমরা নিজেরা ই দায়ী। কিন্তু একটা জিনিষ যেটা আমি করি তা হল বেশী সম্ভাবনার জন্য নিজে নিজে স্মরণ করা যেটি অন্য শহরের বুদ্ধিজীবীদের কাছ থেকে শেখা বিশ্বায়নের ব্যাপারে এটাই আমার বক্তব্য।
বোগোটার কথাই ধরুন। গরীব, ল্যাটীন এবং বন্ধুকের হিংসা এবং ড্রাগ পাচারকারীদের মধ্যে ঘেরা দক্ষিন ব্রংক্সের বদনামের সাথে যার খুব মিল আছে। কিন্তু ১৯৯০-এর পরবর্তী কালে দিকে এই শহরটিতে এনরিক পেনালোসা নামে একটি খুব প্রভাবশালী মেয়র ছিলেন। তিনি জনসংখ্যাতত্ত্ব সম্বন্ধে দেখতেন। অল্প সংখ্যক বোগাটানোসদের কাছেই গাড়ি ছিল, কিন্তু তবু শহরের অতিরিক্ত সম্পদ এদের পরিষেবায় নিবেদিত ছিল যদি আপনি মেয়র হন, আপনি এই ব্যাপারে কিছু করতে পারেন। তার প্রশাসন পৌরসভার প্রধান রাস্তাগুলিকে পাঁচ সারির থেকে তিন সারির করে দিয়েছিল ওইসব রাস্তায় গাড়ি রাখা নিষিদ্ধ করে দিয়েছিল, পথচারীদের হেঁটে চলা রাস্তা চওড়া করে দিয়েছিল এবং মোটোর বাইকের জন্য রাস্তা বানিয়েছিল, জনসাধারণের জন্য বাজার বানিয়েছিল এবং সারা বিশ্বে সবচেয়ে দক্ষ বাস পরিষেবা প্রণালী বানিয়েছিল। ওনার এই চমকপ্রদ প্রচেষ্টার জন্য, ওনার উপর সন্দেহ উত্থাপন করা হয়েছিল। কিন্তু যেই লোকেরা দেখল যে সেইসব বিষয়গুলিকে প্রাধান্য দেওয়া হচ্ছে যেগুলি তাদের নিত্যনৈমিত্তিক জীবনের প্রতিফলন ঘটায়, অদ্ভুত জিনিষ হতে লাগলো। লোকেরা রাস্তায় আবর্জনা ছড়ানো বন্ধ করে দিয়েছিল। অপরাধের হার কমে গিয়েছিল। কারণ রাস্তাগুলি জনসাধারণের দ্বারা প্রাণবন্ত ছিল। তার প্রশাসন শহরের বেশ কয়েকটি সমস্যার একসাথে মোকাবিলা করেছিল এবং তাও তৃতীয়-বিশ্বের মতো অনেক কম টাকার বাজেটে আমি দুঃখিত। এই দেশে প্রতি আমাদের কোন অজুহাত নেই। কিন্তু আসল ব্যাপারটি হল যে, এই মানুষ-সবার আগে কার্যপ্রণালীর মানে এই নয় যে যেসব ব্যক্তির গাড়ি চালানোর সার্মথ্য আছে তাদেরকে উত্যক্ত করা, কিন্তু সুযোগ তৈরী করা যাতে সব বোগানটানোস বসবাসকারীরা অংশগ্রহন করতে পারে এই শহরের পুনর্জন্ম। বেশি সংখ্যক জনগনের ক্ষতি করে যে অল্পজনের উন্নয়ন করা উচিত নয় এই বিচারটিকে এখনও আমেরিকায় গুরুত্ব দেওয়া হয়। কিন্তু বোগোটার উদাহরণ এই চিন্তাশক্তিকে বদলে দেওয়ার ক্ষমতা আছে
যদিও আপনার উপর প্রভাবশালী হওয়ার আশীর্বাদ আছে। এবং সেইজন্যই আপনারা এখানে আছেন এবং যেসব তথ্য আমরা আদানপ্রদান করি সেটির মূল্য বোঝেন। আপনার নিজের প্রভাব ব্যবহার করুন সব জায়গায় পুরোপুরি স্থায়ী পরিবর্তনের সমর্থনে। এটির ব্যাপারে টেইডে শুধু কথা না বলে। এটি একটি সর্ব-রাষ্ট্রীয় পরিকল্পনা যেটা আমি তৈরী করতে চাইছি এবং যেমন আপনারা সকলেই জানেন, রাজনীতি হল ব্যক্তিগত ব্যাপার। নতুন কালোকে সবুজ বানাতে আমাকে সাহায্য করুন। আরও সুন্দর করে তুলতে সাহায্য করুন। এটিকে নিজের নৈশভোজের এবং পানীয়ের সময়ে কথাবার্তার অংশ বানিয়ে ফেলুন। পরিবেশ এবং আর্থিক ন্যায়ের জন্য লড়াইয়ে আমাকে সাহায্য করুন। ট্রিপল-বটম-লাইন প্রাপ্তির জন্যে বিনিয়োগকে সমর্থন করুন। নিরবচ্ছিন্নতাকে গণতান্ত্রিক করতে সবাইকে একমঞ্চে আনতে আমাকে সাহায্য করুন এবং এই ব্যাপারটির উপর জোর দেওয়া যে সম্পূর্ণ যোজনার আলোচনা যেন সব জায়গায় হয়। ভাল, আমার হাতে আরো কিছু সময় আছে!
শুনুন – ঐদিন প্রাতঃরাশের পরে যখন মিঃ গোরের সাথে আমি কথা বললাম আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে পরিবেশগত ন্যায় সংক্রান্ত সক্রিয়তাবাদী তার নতুন বাণিজ্যিক যোজনায় অর্ন্তভুক্ত হতে যাচ্ছেন। তার উত্তর ছিল একটি অনুদান অনুষ্ঠান। আমি মনে করি না যে তহবিলের ব্যপারে জিঞ্জাসা করছি না সেই ব্যাপারটা নিশ্চয় উনি বুঝতে পারেন নি। আমি ওনাকে একটি প্রস্তাব দিচ্ছিলাম।(হাততালি)
যেটি আমাকে দুশ্চিন্তায় ফেলছিল সেটি হল যে উপর থেকে নিচে যাওয়ার ব্যাপারটি এখনও বর্তমান। এখন, আমাকে ভুল বুঝবেন না, আমাদের টাকার দরকার।(হাসি) কিন্তু সিদ্ধান্ত-গ্রহন প্রক্রিয়ার সময়ে তৃণমূল দলগুলিকে মঞ্চে দরকার যে ৯০ শতাংশ শক্তি যেটা মিঃ গোরে আমাদের মনে করান যেটা আমরা প্রতিদিন ব্যয় করি নিজের শক্তি,বুদ্ধি এবং কষ্টার্জিত অভিজ্ঞতা সেটির সাথে যোগ করবেন না।(হাততালি)
আমি এত দূর থেকে আপনাদের সাথে এমনি করে দেখা করতে এসেছি। আমার প্রচেষ্টা বৃথা হতে দেবেন না। একসাথে কাজ করে, আমরা খুব তাড়াতাড়ি বেড়ে ওঠা সেইসব ছোট্ট দলগুলির একটি হতে পারি যাদের সত্যি করে এটা বিশ্বাস করেন যে আমরা পৃথিবীকে বদলে ফেলতে পারি আমরা এই সন্মেলনে জীবনের অনেক অনেক আলাদা বৃত্তি থেকে এসেছি কিন্তু বিশ্বাস করুন, আমরা সকলে একটি প্রচন্ড শক্তিশালী জিনিষের অংশীদার আমাদের কাছে হারানোর কিছুই নেই এবং জেতার জন্য সবকিছু আছে। সিয়াও বেলোস!(হাততালি)
You can share this video by copying this HTML to your clipboard and pasting into your blog or web page. This video will play with subtitles.
You either have JavaScript turned off or have an old version of the Adobe Flash Player. To view this rating widget you
need to get the latest Flash player.
If your browser allows only "trusted sites" to execute Javascript, you should add the "googleapis.com" domain to your whitelist to allow our Flash detection to work properly.
Got an idea, question, or debate inspired by this talk? Start a TED Conversation.
একটি আবেগপ্রবণ কথোপকথনে ম্যাকআর্থার-বিজেতা সক্রিয়্তাবাদী ম্যাজোরা কার্টার সাউথ ব্রঙ্কসে পরিবেশ সংক্রান্ত ন্যায় বিচারের জন্য তার লড়াই-এর ব্যপারে বিস্তারিত বলেন - এবং দেখান কিভাবে শহুরে নীতির ফলে সংখ্যালঘু সম্প্রদায় কষ্টের সন্মুখীন হয়।
Majora Carter redefined the field of environmental equality, starting in the South Bronx at the turn of the century. Now she is leading the local economic development movement across the USA. Full bio »
18:00 Posted: Jan 2008
Views 2,370,758 | Comments 414
20:34 Posted: Oct 2007
Views 244,264 | Comments 58
15:43 Posted: Feb 2008
Views 389,060 | Comments 52
Just follow the guidelines outlined under our Creative Commons license.
This comment will be attributed to . Not ? Sign Out.